মোঃ রাশেদুল ইসলাম
সমৃদ্ধ শেরপুরের তরুণ স্বপ্নদ্রষ্টা

উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ শেরপুর সদর

ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী উদ্যোক্তা — শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

হাফেজ মোঃ রাশেদুল ইসলাম — প্রতিকৃতি
হাফেজ মোঃ রাশেদুল ইসলাম
শেরপুর-১

টেক, ইন্ডাস্ট্রি ও বিজনেস ফোকাসড শেরপুর

শেরপুর সদরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং গতিশীল মডেল নগরে পরিণত করার স্বপ্ন।

হাফেজ মোঃ রাশেদুল ইসলাম — প্রতিকৃতি
সমৃদ্ধ শেরপুরের তরুণ স্বপ্নদ্রষ্টা

হাফেজ মোঃ রাশেদুল ইসলাম

হাফেজ মোঃ রাশেদুল ইসলাম একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, ব্যবসায়ী উদ্যোক্তা ও রাজনীতিবিদ। তিনি শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি থানা আমীর ও মজলিসে শূরা সদস্য।

জন্ম

১৯৯০, কুমরী মুদিপাড়া, বাজিতখিলা, শেরপুর সদর

শিক্ষা

হাফেজে কুরআন; বিএসসি (অনার্স) ও এমএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়; এমবিএ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ছাত্ররাজনীতি

সাবেক কেন্দ্রীয় সভাপতি (২০২২), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

সাংগঠনিক দায়িত্ব

ধানমন্ডি থানা আমীর ও মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ

নির্বাচনী আসন

শেরপুর-১ (সদর)

সমাজসেবা

চেয়ারম্যান, শেরপুর ফোরাম

আমাদের লক্ষ্য

অগ্রগতির নতুন দিগন্ত

ব্যক্তিগত লাভ বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ।

সম্পূর্ণ ইশতেহার দেখুন →
০১

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ

আইনের শাসন সুসংহত করা এবং সাধারণ মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্য দূরীকরণ।

০২

স্মার্ট কৃষি ও স্থানীয় অর্থনীতি

কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি সুবিধা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত আমূল পরিবর্তন।

০৩

তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি

আইটি পার্ক ও কারিগরি শিক্ষা হাব প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ সমাজকে বৈশ্বিক জনশক্তিতে রূপান্তর।

আপনার এলাকার সমস্যা আছে?

আপনার এলাকার সমস্যা আমাদের জানান, আমরা তা সমাধানে কাজ করব।